1. live@ghantanews.online : www.ghantanews.online www.ghantanews.online : www.ghantanews.online www.ghantanews.online
  2. info@www.ghantanews.online : ঘন্টা নিউজ :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও পুলিশের উপ পরিদর্শক ,নিহত আহত ২ শ্রীমঙ্গলে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৩, অভিযানে কর্মকর্তাকে কামড়। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী অভিযান, পরিচ্ছন্নতা নিশ্চিতে জেলা প্রশাসকের কঠোর বার্তা গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতায় গুরুত্ব দিলেন জেলা প্রশাসক বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: অধ্যাপক আলী রীয়াজ শিক্ষাঙ্গনে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী : ডা. শফিকুর রহমান ঈদুল আজহা সামনে রেখে হাটে আসছে কোরবানির পশু দেড় বছর পর ফিরলেন টয়া চীনা বিনিয়োগকারীদের আগ্রহ: বাংলাদেশ হতে পারে পরবর্তী ম্যানুফ্যাকচারিং কেন্দ্র।

শ্রীমঙ্গলে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৩, অভিযানে কর্মকর্তাকে কামড়।

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে



রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার :
শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবা, একটি চাকু, নগদ ৭ হাজার ৭০০ টাকা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সুমি বেগম (২৬), পাখি আক্তার (২৪) ও সুজিত চন্দ্র দাশ (৩৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের সময় অভিযানকারী দলের এক সদস্যকে কামড় দেওয়ার ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ আবাসিক এলাকার রেললাইনের উত্তর পাশে সারদা কলোনি মার্কেটের মিনহাজ ভ্যারাইটিজ স্টোরের সামনে অভিযান চালানো হয়। এ সময় সুমি বেগমের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৭০০ টাকা এবং পাখি আক্তারের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও একটি চাকু উদ্ধার করা হয়।
এদিকে, একই দিন বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের সবুজবাগ এলাকায় ইসকন মন্দিরের উত্তর পাশে সুজিত চন্দ্র দাশের নিজ দখলীয় সুজিত স্টোরে অভিযান চালানো হয়। এ সময় একটি নীল রঙের শপিং ব্যাগ থেকে ভারতীয় তৈরি ৭৫০ মিলিলিটারের এক বোতল ‘ব্লেন্ডার্স প্রাইড’ বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সুজিত চন্দ্র দাশকে গ্রেপ্তার করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট